April 16, 2026, 4:11 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

ঢেউের তোড়ে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন

Reporter Name

সাগরে নিম্নচাপের প্রভাবে দুদিনের ভারি বৃষ্টি ও জোয়ারের পানির তোড়ে কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, ঢেউের আঘাতে মেরিন ড্রাইভের বাহারছড়া ঘাট, টেকনাফ সদর ইউনিয়নের নাফ ট্যুরিজম পার্ক এলাকার আনুমানিক ১০০ মিটারের উপরে ভেঙে গেছে। সেখানে থাকা কয়েকটা ঝাউগাছও ভেঙে পড়ছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে সড়কটি সাগরে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

বাহারছড়া ঘাটের বাসিন্দা করিম উল্লাহ বলেন, মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকানো না গেলে সড়কটি যে কোনো সময় সাগরে তলিয়ে যাবে।

কুদ্দুস মিয়া নামে একজন বলেন, গভীর নিম্নচাপে সাগরের পানি বেড়েই চলছে। ঢেউের তোড়ে মেরিন ড্রাইভের শীলখালীর কিছু অংশ ভেঙে গেছে।

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, জোয়ারে পানি বেড়ে মেরিন ড্রাইভ সড়কের কয়েকটা অংশ ভাঙন দেখা দিছে। ভাঙনরোধে বসানো জিও ব্যাগ ছিঁড়ে যায়। এতে ঢেউয়ের আছড়ে পড়ে মেরিন ড্রাইভ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি অংশ ভাঙনের বিষয়টি জেনেছি। এবং মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণ, তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে বিষয়টি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page