April 15, 2026, 11:01 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ

Reporter Name

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। শুক্রবার এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির এই শীর্ষ দুই নেতা অভিনন্দন জানান।

বিএনপি তথা তারেক রহমানের এই বিজয়কে দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ হিসেবে অভিহিত করে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপির এই বিজয়ের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে এবং জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। একইসঙ্গে দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের নবযাত্রা সূচিত হবে—যেখানে সকল দলমতের মানুষ নির্বিঘ্নে তাদের মতামত প্রদান করতে পারবেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার বিবৃতিতে আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে কাজ করবেন। একই সঙ্গে দেশের আপামর জনসাধারণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় থাকবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page