April 16, 2026, 4:22 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

মাহমুদ কলি-নিপুণ প্যানেল হতে নির্বাচন করবেন পলি

Reporter Name

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যেনো আলোচনা ও উন্মাদনা শেষ নেই। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে শিল্পীদের মাঝে উত্তেজনা। ইতোমধ্যেই নতুন-পুরোনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলেছেন। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে নির্বাচনের নতুন তারিখ।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে মাহমুদ কলি-নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। নির্বাচনে চমক দেখাবেন ‘ফায়ার’ সিনেমার নায়িকা।

এ প্রসঙ্গে পলি বলেন, দীর্ঘদিন ধরেই এ ইন্ডাস্ট্রিতে আছি।

অনেক সিনেমা করেছি। সিনিয়র শিল্পী হিসেবে দারুণ অভিজ্ঞতা আছে। তাছাড়া ফিল্ম ক্লাব নির্বাচনে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছি। বিগত অভিজ্ঞতা এ নির্বাচনে কাজে লাগানো যাবে।

গত নির্বাচন থেকে বেশ চর্চায় শিল্পী সমিতি। এ অস্থির সময়ে নির্বাচনে আসার সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? উত্তরে পলি বলেন, যেকোনো নির্বাচনে তর্ক-বিতর্ক থাকবেই। আলোচনা না হলে জমে না। এগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। আশা রাখছি, এবার সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page