April 15, 2026, 11:04 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

না ফেরার দেশে অভিনেত্রী শেফালি জারিওয়ালা

Reporter Name

৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাটা লাগা’ গার্ল খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা। শুক্রবার (২৭ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বস ১৩ এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীকে রাতে তড়িঘড়ি করে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী ও অভিনেতা পারাগ ত্যাগীসহ তিনজন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শেফালিকে মৃত ঘোষণা করেন।

শেফালি জারিওয়ালার এমন আকস্মিক মৃত্যু তার ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে। ইতোমধ্যে তার অকালে চলে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনয়শিল্পীরা।

শেফালি ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। গুজরাতের সরদার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজি থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি।

২০০২ সালে মুক্তি পাওয়া হিন্দি পপ গান ‘কাঁটা লাগা’র রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জারিওয়ালা। সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও চরিত্রেও দেখা গেছে তাকে। সবমিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page