April 16, 2026, 4:05 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী

Reporter Name

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এই প্রথমবারের মতো অংশ নিচ্ছে সৌদি আরব। এবার দেশটি থেকে প্রতিনিধিত্ব করবেন রুমি আলকাথটানি।

ইনস্টাগ্রামে রুমি লিখেছেন, ২০২৪ সালের মিস ইউনিভার্সের মতো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে পেরে নিজেকে গর্বিত লাগছে। কারণ সৌদি আরবের জন্য এমন অভিজ্ঞতা এবারই ইতিহাসে প্রথম হতে যাচ্ছে।

নিজের লেখার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন রুমি। ছবিতে দেখা যাচ্ছে, রুপালি রঙে স্পার্কেল ডিজাইনের পোশাকে সাদা পরীর লুকে দাঁড়িয়ে হাতে সৌদি আরবের পতাকা ধরে রেখেছেন তিনি।

আলকাহতানির বয়স ২৭ বছর। পেশায় মডেল তিনি। অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও খ্যাতি রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে আলকাহতানির ১০ লাখ অনুসারী রয়েছে।

সৌদি সুন্দরী রুমি আলকাথটানি এবারই প্রথম কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। আগেও অনেক প্রতিযোগিতাতেই তাকে অংশ নিতে দেখা গেছে। সর্বশেষ কয়েক সপ্তাহ আগে মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান ইন মালয়েশিয়ায় অংশ নিয়েছিলেন রুমি আলকাথটানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page