April 16, 2026, 12:45 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

সব মোবাইল ফোনই নেটওয়ার্কে কাজ করবে, বিচ্ছিন্ন হবে না

Reporter Name

গ্রাহকের হাতে থাকা সব মোবাইল ফোন সেটই নেটওয়ার্কে কাজ করবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (৮ মে) বেলা ১১টায় আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে এ কথা জানান বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার রিয়াজ আহমেদ।

টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত বিটিআরসির গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ ছাড়াও মহাপরিচালক ও কমিশনাররা উপস্থিত রয়েছেন।

একজন গ্রাহক অনলাইনে প্রশ্ন করেন, আন-অফিশিয়াল ফোন বন্ধ করে দিলে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রতিবন্ধকতা এবং ক্ষতিগ্রস্ত হবে কিনা, কারণ দেখেছি যে একই পরিবারের চারজন ব্যবহার করে।

এ বিষয়ে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার রিয়াজ আহমেদ বলেন, অবৈধ সেট থেকে থাকলে পর্যাপ্ত সময় দিয়ে ডিসকানেক্ট করা হবে। আপনারা যথাযথ প্রক্রিয়ায় বৈধ সেট কিনবেন। রেজিস্টার্ড না হলে সরাসরি বিটিআরসিতে এসে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবো। সব মোবাইলই নেটওয়ার্কে কাজ করবে কোনোটাই বিচ্ছিন্ন হবে না।

সংশ্লিষ্ট সরকারি-আধাসরকারি-স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহী ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন।

যারা সশরীরে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page