April 15, 2026, 11:08 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজিরটেক এলাকার আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) এবং আবদুর রহমানের ভাগ্নে ইউসুফের মেয়ে ইসরাত (১২)। তারা দুজনই ঢাকায় একটি মাদরাসায় পড়াশোনা করতেন।

স্থানীয় পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানান, বিকেল ৩টার দিকে পুকুরের ঘাটলায় গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা। এর কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ লাগে। তখন তাদের উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, তারা ঢাকা থেকে এখানে বেড়াতে এসেছিলেন। পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থানায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page