April 15, 2026, 11:05 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

পাকিস্তানে বন্যায় নিহত বেড়ে ১১

Reporter Name

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় কমপক্ষে ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) শুক্রবার (২৭ জুন) জানিয়েছে, সোয়াত এবং খাইবার পাখতুনখোয়ার অন্যান্য অংশে হতাহতের এই ঘটনা ঘটেছে।

পিডিএমএ কর্তৃক জারি করা একটি প্রাথমিক প্রতিবেদন অনুসারে, খোয়াজাখেলার কাছে সোয়াত নদীতে বন্যার ফলে বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সোয়াত, যেখানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “নিহতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এবং চারজন শিশু রয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।”

পিডিএমএ জানিয়েছে তারা জরুরি অপারেশন সেন্টার চালু করেছে। চলমান জরুরি অবস্থা পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন, উদ্ধার পরিষেবা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিভাগের সাথে তারা সমন্বয় করে কাজ করছে।

এদিকে প্রদেশের নওশেরা এবং চরসাদ্দায় জেলাতেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page