April 16, 2026, 4:06 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

রাজধানীতে ঝড়ো বাতাসের সঙ্গে হয়েছে বৃষ্টি

Reporter Name

সারারাতের ভ্যাপসা গরমের আমেজ কাটিয়ে ভোর বেলা থেকে রাজধানীতে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো বাতাস।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিক থেকে আকাশ মেঘলা ছিল। এর পরেই সাড়ে ৬টার দিকে শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

এর আগে ঢাকাসহ দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছিল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page