April 15, 2026, 11:06 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

সাকিব সেঞ্চুরি করলেন ৫৮ মাস পর

Reporter Name

অবশেষে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে এই মাইলফলক স্পর্শ করেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বাঁহাতি ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে ১৭৮১ দিন-অর্থাৎ ৫৮ মাসের বেশি সময় পর তিন অঙ্কের ইনিংস খেললেন সাকিব। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সর্বশেষ শতক হাঁকিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সব মিলিয়ে ৫৭ ইনিংস পর শতক ছুঁলেন সাকিব। এর মধ্যে তার অর্ধশতক আছে ১৪টি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি সাকিবের দশম সেঞ্চুরি। যার ৯টি আন্তর্জাতিক পর্যায়ে।

এবারই প্রথম ঘরোয়া ক্রিকেটের লিস্ট ‘এ’ ম্যাচে সেঞ্চুরি পেলেন তিনি। স্বীকৃত ক্রিকেটে যা ১৮তম।
বিকেএসপির চার নম্বর মাঠে সেঞ্চুরি করার পর অবশ্য নিজের ইনিংসটাকে আর টানতে পারেননি সাকিব। আব্দুল গাফফারের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০৭ রান করে।

৭৯ বলের ইনিংসে ৯টি চার ও ছক্কা মারেন ৭টি। পাঁচ নম্বরে নেমে সব মিলিয়ে ৯৬ মিনিট ব্যাটিং করেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page