April 15, 2026, 11:06 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

দুইবার এগিয়ে গিয়েও ব্রাইটনের কাছে হার চ্যাম্পিয়ন লিভারপুলের

Reporter Name

চার ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে। এরপরই যেন ছন্নছাড়া হয়ে পড়েছে লিভারপুল। পরের তিন খেলায় তারা জয়শূন্য। সবশেষ হারলো ব্রাইটনের কাছে। দুইবার এগিয়ে গিয়েও ব্রাইটনের মাঠ থেকে ৩-২ হার নিয়ে ফিরেছে চ্যাম্পিয়নরা।

প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পর একই আসরে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকলো লিভারপুল।

ব্রাইটনের বদলি খেলোয়াড় জ্যাক হিন্সেলউড ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন। দুইবার পিছিয়ে পড়া ম্যাচ জিতে আগামী মৌসুমে ইউরোপে খেলার ক্ষীণ আশা জিইয়ে রেখেছে দলটি।

ইউরোপে খেলার জন্য অষ্টম স্থান ধরে রাখতে হবে ব্রাইটনকে। সেইসঙ্গে কামনা করতে হবে চেলসি যেন কনফারেন্স লিগ জয় করে।

ম্যাচের ৯ম মিনিটেই লিভারপুল এগিয়ে যায় হার্ভি এলিয়টের কাছ থেকে পাওয়া চমৎকার এক গোলের মাধ্যমে। তবে ৩২ মিনিটে ইয়াসিন আয়ারির গোল ব্রাইটনকে সমতায় ফেরায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডমিনিক সোবোসলাইয়ের এক ক্রস-শট গোলকিপার বার্ট ভেরব্রুগেনকে পরাস্ত করে আবারও লিভারপুলকে এগিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধে ব্রাইটনের কোচ ফাবিয়ান হুয়েরজেলার কিছু কৌশলগত পরিবর্তন বড় ভূমিকা রাখে। ৬৪ মিনিটে বদলি হিসেবে নামা জাপানি উইঙ্গার কাওরু মিতোমা চার মিনিট পর ড্যানি ওয়েলবেকের শট থেকে রিবাউন্ডে দুর্দান্ত গোল করে আবারও ম্যাচে সমতা ফেরান।

ওয়েলবেক যদিও একাধিক সুযোগ নষ্ট করেন, তবে চ্যাম্পিয়ন হওয়া লিভারপুলের ম্যাড়ম্যাড়ে পারফরম্যান্সের সুযোগ নিয়ে ব্রাইটন একের পর এক আক্রমণ চালিয়ে যায়।

৮৪ মিনিটে মাঠে নামা ২০ বছর বয়সী হিন্সেলউড ৮৫ মিনিটেই ম্যাট ও’রাইলির পাস থেকে জয়সূচক গোলটি করেন। শুরুতে অফসাইড ধরা পড়লেও দীর্ঘ সময় ভিএআর দেখে গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page