April 16, 2026, 2:25 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

সন্দ্বীপে চেয়ারম্যান পদে জয় পেলেন আনোয়ার

Reporter Name

সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এস এম আনোয়ার হোসেন আনারস প্রতীকে ৪১ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাঈন উদ্দিন মিশন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন মাত্র ২ হাজার ৫৩১ ভোট।

বুধবার (৮ মে) সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ দাশ এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া এ পদে দোয়াত কলম প্রতীকে ফোরকান উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৩৪ ভোট, নাজিম উদ্দিন জামসেদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট ও শেখ মোহাম্মদ জুয়েল হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৩২৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হালিমা বেগম শান্তা ফুটবল প্রতীকে ৩৬ হাজার ৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিদ তানমি লিজা পেয়েছেন ৫ হাজার ৮৮৮।

সন্দ্বীপ উপজেলায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬৭৬ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ছিল ৮৫টি।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page