April 15, 2026, 11:05 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রার বদলি: শতকোটি টাকা দুর্নীতিতে আসিফ নজরুলের সহযোগী হিসেবে নেপথ্যে রমজান-মাইকেল চক্র জনগণের দেওয়া দায়িত্বই এখন প্রধান কাজ: ইশরাক ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়ন ঢাকা-১৬ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমিনুল হকের ঢাকার কোন আসনে কে জয়ী হলেন বিএনপি জোট পেল ১৩ আসন, জামায়াত জোট ৭ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস গণভোটে ঢাকার আসনগুলোয় এগিয়ে ‘হ্যাঁ’ বিএনপির বিজয়: দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: জাপার একাংশ অনিয়মের অভিযোগ: ঢাকা–১৪ আসনের ফলাফল স্থগিত চান তুলি

মৌলভীবাজারে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি, সরবরাহ বন্ধ

Reporter Name

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপকেন্দ্রের ভেতরে পানি প্রবেশ করেছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানানো হয়।

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জুড়ী নদীর পানি বিপৎসীমার ১৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মৌলভীবাজারের মনু নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে।

জুড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক ইঞ্জিনিয়ার কবির আহমদ বলেন, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে পানি উঠে যায়। এরপর থেকে সরবরাহ বন্ধ রয়েছে। পানি না কমায় আমরা বিকল্প উপায়ে কুলাউড়া থেকে লাইন চালু করতে যাচ্ছি। আজকেই এই লাইন চালু হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পুরো উপজেলার গ্রাহকরা সেবা পাচ্ছেন না। উপজেলা অফিসও অন্ধকারে রয়েছে।

তিনি বলেন, গতকাল হঠাৎ লাইন চলে যায়। এরপর থেকে আমরা কাজ করে যাচ্ছি বিদ্যুৎ সরবরাহ করার।

এদিকে জুড়ী উপজেলার ফুলতলা রোড, মোকামবাড়ি রোড, জুড়ী-গোয়ালবাড়ী রোডের কলেজ রোড ও নয়াবাজার এলাকার কিছু অংশ পানিতে তলিয়ে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page